যৌন সঙ্গমের ধকল সইতে না পেরে হার্ট অ্যাটাক! - The News Lion

যৌন সঙ্গমের ধকল সইতে না পেরে হার্ট অ্যাটাক!

 


দি নিউজ লায়ন;  বিজনেস ট্রিপে ফ্রান্স গিয়ে যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সঙ্গমের ধকল সইতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যান তিনি।  যেহেতু অফিসের কাজে বাইরে গিয়েছিলেন ওই কর্মচারী, তাই প্যারিসের এক কোর্ট রায় দিয়েছে, পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে কোম্পানির।  কিন্তু কোম্পানি একেবারেই টাকা দিতে রাজি নয়। বরং ওই কর্মচারীর আচরণের ফলে কাজের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।  


কর্মচারীর নাম জেভিয়ার। সেন্ট্রাল ফ্রান্সে রেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি টিএসও এর সিকিউরিটি টেকনিশিয়ান হিসাবে ফ্রান্স গিয়েছিলেন। একদিন কাজের শেষে হোটেলে ফিরে যৌন সঙ্গমে লিপ্ত হন এক নারীর সঙ্গে। তারপরই হার্ট অ্যাটাক করেন জেভিয়ার এবং ঘটনাস্থলেই মারা যান।  স্বাস্থ্যবীমা প্রদানকারী সংস্থা জানায়, যে এটি কাজ-সংক্রান্ত সফরে ঘটা দুর্ঘটনা, অতএব কাজের মাঝেই ওই ব্যক্তি মারা যান বলে গণ্য করা হবে।


 কিন্তু কোম্পানির দাবি, জেভিয়ারের যৌন সংসর্গের জন্য তার কোম্পানি দায়ী নয়, কারণ তা কর্ম বহির্ভূত, এবং এতে কাজের ক্ষতি হয়েছে। কিন্তু বীমা কোম্পানির পাল্টা দাবি, যৌন সঙ্গম ততটাই স্বাভাবিক যতটা গোসল করা বা খাবার খাওয়া।  ২০১৩ সালের এ ঘটনায় মামলা হলে সম্প্রতি প্যরিসের ওই কোর্ট রায় দেন। এতে বলা হয়, জেভিয়ার কোম্পানি কাজের জন্যই বাইরে গিয়েছিলেন। সুতরাং জেভিয়ারের সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির। তার পরিবারকে ক্ষতিপূরণ দিতেই হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.